Monday, 28 December 2020

দার্জিলিং ভ্রমণের অন্তিম পর্ব।


এরপর প্রায়দিনই আমরা বিকেলে কোনো চা-বাগান ঘুরে ম‍্যালে গিয়ে বসে থাকতাম। দোকানপাট, রঙবেরঙের সোয়েটার পরা লোকজন আর সামনে কাঞ্চনজঙ্ঘা অন‍্যরকম এক আবেশ তৈরী করতো।রোজ কিছু  কিছু করে কেনাকাটাও চলতো। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা  দার্জিলিং -এর এক অন‍্যতম আকর্ষণ তবে  এটি  আমাদের আর যাওয়া হয় নি।যেদিন আমাদের যাওয়ার কথা ঠিক হলো সেদিন থেকেই  সূর্যদেবের মুখ  ভার হলো। কোয়ার্টারের পাশেই আমাদের ট‍্যুরের দায়িত্বের গাড়িদাজুর বাড়ি ছিল ,তিনি ভোরবেলা বলে গেলেন  মেঘলা আকাশ কিছুই দেখা যাবে না। সেইজন‍্য ঐ পরিকল্পনাটা আর  সফল হয় নি। অবশ‍্য আমার  বাড়ির  পুরুষগণ  খুশীই হয়েছিল যে ঠান্ডায় আর লেপ-কম্বলের মায়া ত‍্যাগ করে উঠতে হয় নি।  দার্জিলিং -এ খুব আনন্দে কাটানো  ওই দশ-বারো দিনের  স্মৃতি মনের  মধ্যে খুব উজ্জ্বলভাবে বিরাজমান।

No comments:

Post a Comment

রাজস্থান ভ্রমণ- দশম তথা অন্তিম পর্ব।

রাজস্থান ভ্রমণ- দশম তথা অন্তিম পর্ব। জয়পুর শহর ভ্রমণ। 1st জানুয়ারি,2017. 1লা জানুয়ারি  আমরা ঠিক 8:45-এ RTDC-র তীজ হোটেলে, আমাদের কবীর মার্গে...